Friday, November 13, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আগরতলা পুরনিগম নির্বাচন: ৪৩ নম্বর ওয়ার্ডে প্রচারে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত

আগরতলা পুরনিগম নির্বাচন: ৪৩ নম্বর ওয়ার্ডে প্রচারে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত

আগরতলা পুরনিগম নির্বাচন: ৪৩ নম্বর ওয়ার্ডে প্রচারে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত

উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটারদের সঙ্গে জনসংযোগ, আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস বিজেপি প্রার্থীর।

আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে নির্বাচনী প্রচারে নামলেন ৪৩ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী তথা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন বিজেপি প্রার্থী। পাশাপাশি ডেপুটি মেয়র হিসেবে গত কয়েক বছরে এলাকায় সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে একাধিক রাস্তার উন্নয়ন, পুকুর সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা ও বিভিন্ন সামাজিক ভাতা পৌঁছে দেওয়ার উদ্যোগ।

এদিনের প্রচারে মনিকা দাস দত্ত আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের সমস্যার কথা শোনার মধ্য দিয়েই নির্বাচনী প্রচারকে এগিয়ে নিয়ে যান তিনি।

আসন্ন পুরনিগম নির্বাচনকে ঘিরে ৪৩ নম্বর ওয়ার্ডে বিজেপির এই প্রচার কর্মসূচি রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha