জনজাতি সমাজের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় অধ্যায়কে স্মরণ করে মহারানী তুলসিবতি ট্রাস্টের উদ্যোগে বিশেষ পদযাত্রা।
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে আগরতলায় পালিত হলো জনজাতি গৌরব দিবস। এই উপলক্ষে মহারানী তুলসিবতি ট্রাস্টের উদ্যোগে রবীন্দ্র ভবন চত্বর থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পদযাত্রার। বিভিন্ন সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পদযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহারানী তুলসিবতি ট্রাস্টের সেক্রেটারি বিপিন দেববর্মা, বিজেপি নেতৃত্ব রবীন্দ্র রাজু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জনজাতি সমাজের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতিকে স্মরণ করার পাশাপাশি জনজাতি গৌরব দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এই পদযাত্রার মধ্য দিয়ে জনজাতি সমাজের আত্মপরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য ও বীরত্বপূর্ণ ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান