Tuesday, November 17, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আগরতলা পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডে প্রচারে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ সিনহা

আগরতলা পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডে প্রচারে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ সিনহা

আগরতলা পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডে প্রচারে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ সিনহা

নাগরিক পরিষেবার বেহাল দশা, দুর্নীতি ও কর বৃদ্ধির অভিযোগ তুলে বিজেপি পরিচালিত সরকার ও পুর নিগমের বিরুদ্ধে সরব কংগ্রেস প্রার্থী।

আগরতলা পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী প্রসেনজিৎ সিনহা। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। প্রচারে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ভালো সাড়া মিলছে বলে দাবি করেছেন কংগ্রেস প্রার্থী ও দলীয় কর্মী-সমর্থকরা।

নির্বাচনী প্রচারের ফাঁকে রাজ্যের বিজেপি পরিচালিত সরকার এবং আগরতলা পুর নিগমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন প্রসেনজিৎ সিনহা। তাঁর অভিযোগ, বিভিন্ন এলাকায় কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর হামলা ও হুমকির ঘটনা ঘটছে। পাশাপাশি পুর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মশার উপদ্রব, পানীয় জলের সংকট এবং বিদ্যুৎ পরিষেবার বেহাল পরিস্থিতি নিয়েও সরব হন তিনি।

এদিন বিভিন্ন ধরনের কর বৃদ্ধির প্রসঙ্গ তুলে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপানোর অভিযোগও করেন কংগ্রেস প্রার্থী। তাঁর বক্তব্য, নাগরিক পরিষেবার উন্নয়নের পরিবর্তে সাধারণ মানুষকে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

২৪ নম্বর ওয়ার্ডের মানুষের দৈনন্দিন সমস্যা, নাগরিক পরিষেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বলে জানান প্রসেনজিৎ সিনহা। প্রচার শেষে আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে আবেদন জানান তিনি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha