বিজেপি ও তিপ্রা মথার নেতা-কর্মীদের উপস্থিতিতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড়, ভোটারদের কাছে জয়ের আবেদন।
আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে আগরতলার ১৯ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন মন্ত্রী রতন লাল নাথ।
এই প্রচার কর্মসূচিতে বিজেপি ও তিপ্রা মথা দলের নেতৃত্ব, কর্মী এবং সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে তাঁরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার চালান এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।
প্রচারের মাধ্যমে ভোটারদের কাছে দলের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন উপস্থিত নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
১৯ নম্বর ওয়ার্ডের এই নির্বাচনী প্রচারকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ময়দানে রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান