মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজপথে শক্তি প্রদর্শন বিজেপির, রত্না দত্তকে সমর্থন জানিয়ে প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ।
আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বাইক র্যালি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা এবং ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী তথা বর্তমান কর্পোরেটর রত্না দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।
বাইক র্যালিটি ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরেও কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অন্যদিকে, নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি দলীয় নেতৃত্বের। রত্না দত্তকে সামনে রেখে প্রচার কর্মসূচিতে আরও গতি সঞ্চার হয়েছে বলে জানানো হয়।
সব মিলিয়ে আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচার ক্রমশ জোরদার হচ্ছে। বাইক র্যালির মাধ্যমে নির্বাচনী ময়দানে নিজেদের সাংগঠনিক শক্তি তুলে ধরার পাশাপাশি ভোটারদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান