Tuesday, November 24, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়ের সমর্থনে বিশাল বাইক র‍্যালি

১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়ের সমর্থনে বিশাল বাইক র‍্যালি

১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়ের সমর্থনে বিশাল বাইক র‍্যালি

আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলল বিজেপি, অসীম ভট্টাচার্যের নেতৃত্বে রাস্তায় নামল প্রায় ১২০টি বাইক।

আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে গতি বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। এরই অঙ্গ হিসেবে ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়ের সমর্থনে আয়োজন করা হয় এক বিশাল বাইক র‍্যালি।

সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিতে প্রায় ১২০টি বাইক নিয়ে অংশগ্রহণ করেন বিজেপির দলীয় কর্মী-সমর্থকরা। ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে র‍্যালিটি। র‍্যালির মাধ্যমে প্রার্থী বিশ্বজিৎ রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার চালানো হয়।

নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাইক র‍্যালির মধ্য দিয়ে এলাকার ভোটারদের কাছে পৌঁছানোর পাশাপাশি নির্বাচনী প্রচারকে আরও জোরদার করার উদ্যোগ নেয় বিজেপি।

উল্লেখ্য, আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচার অভিযান ক্রমশ জমে উঠছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha