Monday, October 5, 2026
Greetings: 15th August
বাড়ি বিদেশ ইরানকে সহায়তায় কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে সহায়তায় কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে সহায়তায় কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যেকোনো ধরনের আর্থিক বা অন্যান্য সহায়তা প্রদানকারী দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র সর্বকালের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

ট্রাম্পের হুঁশিয়ারির আওতায় রয়েছে ইরানের সঙ্গে সহযোগিতাকারী ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর, সরকারি সংস্থা, তেল পাচারকারী চক্র, নগদ অর্থের লেনদেন এবং মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। এসব খাত ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি।

একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

ট্রাম্পের এই বক্তব্য ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha