Thursday, August 13, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য নারী নিরাপত্তা ও মাদকবিরোধী কঠোর পদক্ষেপের দাবিতে পশ্চিম জেলার SP-কে ডেপুটেশন

নারী নিরাপত্তা ও মাদকবিরোধী কঠোর পদক্ষেপের দাবিতে পশ্চিম জেলার SP-কে ডেপুটেশন

নারী নিরাপত্তা ও মাদকবিরোধী কঠোর পদক্ষেপের দাবিতে পশ্চিম জেলার SP-কে ডেপুটেশন

রাজ্যে নারী নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল বামপন্থী তিনটি সংগঠন—এআইডিএসও (AIDSO), এআইডিওয়াইও (AIDYO) এবং এআইএমএসএস (AIMSS)।

সংগঠনগুলির পক্ষ থেকে রাজ্যে সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়। এর মধ্যে এমবিবি কলেজের এক ছাত্রীকে অপহরণ, ধর্ষণ এবং ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ, সূর্যমণিনগর স্কুল থেকে এক ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা এবং এজিএমসি হোস্টেলের ভিতরে এক চিকিৎসা পড়ুয়া ছাত্রীর ওপর হামলার অভিযোগ উল্লেখ করা হয়।

ডেপুটেশনকারীদের দাবি, এই ঘটনাগুলির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র নারী ও ছাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানানো হয়।

সংগঠনগুলির আরও দাবি, রাজ্যে মদ, ড্রাগসসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবাধ প্রসার বন্ধ করতে পুলিশকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha