প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি বাড়িতে জ্বালানো হবে ‘আশীর্বাদ কা দিয়া’। প্রধানমন্ত্রীকে আশীর্বাদ জানাতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করেছে প্রদেশ বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপির সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানান প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রদেশ বিজেপি। তারই অন্যতম কর্মসূচি হিসেবে ১৭ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি বাড়িতে একটি করে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিতে রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন প্রদেশ বিজেপির সভাপতি।
সাংবাদিক সম্মেলনে অভিষেক দেবরায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ বর্তমানে কোন জায়গায় পৌঁছেছে, তা দেশের মানুষ ভালোভাবেই জানেন। তাঁর মতে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দীর্ঘ সময়ের জনসেবা এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার প্রতি মানুষের আস্থা রয়েছে।
সেই আস্থা ও আশীর্বাদের প্রতীক হিসেবেই ১৭ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি বাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালানো হবে বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি। এই কর্মসূচি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান