Thursday, September 17, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য সেবার বার্তা নিয়ে আগরতলায় মেগা রক্তদান শিবির

সেবার বার্তা নিয়ে আগরতলায় মেগা রক্তদান শিবির

সেবার বার্তা নিয়ে আগরতলায় মেগা রক্তদান শিবির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে শুরু হওয়া মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে আগরতলায় অনুষ্ঠিত হল এক মেগা রক্তদান শিবির। ১৫ নম্বর ত্রিপুরা এনসিসি (NCC) ব্যাটালিয়নের উদ্যোগে প্রজ্ঞা ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং গোটা আয়োজন ঘুরে দেখেন। রক্তদানকে মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণ এবং সমাজে মানবসেবার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে রক্তদানের প্রতি উৎসাহ ও সচেতনতা দেখা যায়।

মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী হিসেবে এবং তার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে সরকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে। ২০০১ সালের ৭ অক্টোবর থেকে তাঁর জনসেবার এই দীর্ঘ পর্ব পূর্ণ হওয়াকে কেন্দ্র করেই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও জনসেবার মানসিকতা আরও জোরদার হবে বলে আয়োজকদের আশা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha