Thursday, November 5, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামে জেন জি সমাবেশ, শিক্ষা ও সংবিধান রক্ষার ডাক ঐশী ঘোষের

দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামে জেন জি সমাবেশ, শিক্ষা ও সংবিধান রক্ষার ডাক ঐশী ঘোষের

দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামে জেন জি সমাবেশ, শিক্ষা ও সংবিধান রক্ষার ডাক ঐশী ঘোষের

“দেশ বাঁচাও, মানুষ বাঁচাও”—যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান SFI নেত্রী ঐশী ঘোষের।

রাজধানীর দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামে বুধবার অনুষ্ঠিত হলো জেন জি সমাবেশ। ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, শিক্ষা ও সংবিধান রক্ষা করো, এক হও, জেগে ওঠো, এগিয়ে চলো’—এই স্লোগানকে সামনে রেখেই আয়োজিত হয় এই কর্মসূচি।

সমাবেশে উপস্থিত ছিলেন SFI-এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী-সহ বামপন্থী বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, সংবিধান রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব।

এদিন যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে SFI-এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ বলেন, রাজ্যের জেন জি প্রজন্ম সদা জাগ্রত রয়েছে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও তারা নিজেদের অধিকার নিয়ে সচেতন।

বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে ঐশী ঘোষ অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে ধ্বংসের পথে এগোচ্ছে। তাঁর বক্তব্য, গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।

শিক্ষা, সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা দিয়ে এদিনের সমাবেশ থেকে যুবসমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha