Friday, November 20, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য জনগণনা ২০২৭-এর প্রস্তুতিতে তৎপর পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন

জনগণনা ২০২৭-এর প্রস্তুতিতে তৎপর পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন

জনগণনা ২০২৭-এর প্রস্তুতিতে তৎপর পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন

ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও নির্ভুল নথিভুক্তিকরণের লক্ষ্যে শুরু দু’দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

আগামী জনগণনাকে সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। শুক্রবার আখাউড়া চেকপোস্ট সংলগ্ন ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার মিলনায়তনে শুরু হয়েছে দু’দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ‘সেন্সাস অব ইন্ডিয়া ২০২৭’-এর প্রস্তুতির অংশ হিসেবেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে পশ্চিম ত্রিপুরা জেলার সেন্সাস আধিকারিক-সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ, নির্ভুলভাবে তথ্য নথিভুক্তকরণ এবং জনগণনার কাজে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, জনগণনার প্রতিটি পর্যায় যাতে সঠিক পরিকল্পনা ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই আধিকারিকদের প্রস্তুত করে তোলা হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় জনগণনা সংক্রান্ত প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার পশ্চিম ত্রিপুরা জেলাতেও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জনগণনা ২০২৭-এর প্রস্তুতিকে আরও জোরদার করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha