Friday, November 20, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে ত্রিপুরায় বৃষ্টি, চার জেলায় হলুদ সতর্কতা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে ত্রিপুরায় বৃষ্টি, চার জেলায় হলুদ সতর্কতা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে ত্রিপুরায় বৃষ্টি, চার জেলায় হলুদ সতর্কতা

শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে ত্রিপুরাজুড়ে। ঘূর্ণিঝড়ের বাইরের মেঘমালার প্রভাবে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। এর জেরেই বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত রাজ্যের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আপাতত রাজ্যে রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন হচ্ছে না। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

তবে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পূর্ণভাবে কাটলে আগামী সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় কুয়াশার প্রভাব দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে ধীরে ধীরে বাড়তে পারে শীতের তীব্রতা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha