Friday, November 20, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য গোমতী জেলা স্তরের যুব উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

গোমতী জেলা স্তরের যুব উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

গোমতী জেলা স্তরের যুব উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

সংস্কৃতি, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে যুবসমাজকে উৎসাহিত করতে জমজমাট আয়োজন যুব উৎসবের।

তরুণ প্রজন্মের প্রতিভা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশের লক্ষ্যে শুক্রবার উদ্বোধন হলো গোমতী জেলা স্তরের যুব উৎসবের। মাতাবাড়ি আর.ডি. ব্লকের চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবনা ভারত সরকারের ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৭’। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘গোমতী জেলা চ্যাম্পিয়নশিপ কালচারাল ট্র্যাক’।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা শান্তনু সূত্রধর-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, এই ধরনের উৎসব তরুণ প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করার পাশাপাশি তাদের অন্তর্নিহিত সৃজনশীলতা ও নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ ঘটায়। তিনি আরও বলেন, যুবসমাজ এই ধরনের অনুষ্ঠানে যত বেশি অংশগ্রহণ করবে, ততই তারা বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে পারবে।

যুবসমাজের মধ্যে সাংস্কৃতিক চেতনা, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha