২৩ নভেম্বর সন্ধ্যায় আমবাসা জাতীয় সড়কে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে রোড শো করলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব ও পুর নির্বাচনের প্রার্থীরা।
আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। ২৩ নভেম্বর আমবাসায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। এদিন সন্ধ্যায় আমবাসা জাতীয় সড়কে সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে এক বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়।
রোড শোতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের প্রভারি যাদব লাল নাথ, ইনচার্জ তাপস ভট্টাচার্য, জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা, বিধায়ক মনোজ কান্তি দেব এবং মণ্ডল সভাপতি অজয় অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের নয়টি আসনে বিজেপির মনোনীত দলীয় প্রার্থীরা।
রোড শোকে কেন্দ্র করে আমবাসায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সহস্রাধিক মানুষের উপস্থিতিতে নির্বাচনী প্রচারের মাধ্যমে আমবাসা পুর পরিষদের নয়টি আসনেই জয়ের লক্ষ্যে জনসমর্থন আদায়ের বার্তা দেয় বিজেপি নেতৃত্ব।
পুর নির্বাচনকে ঘিরে আমবাসায় বিজেপির এই প্রচার কর্মসূচি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান