ত্রিপুরায় চলমান ভোটার তালিকার Special Intensive Revision (SIR)-এর সময়সূচিতে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে শাসকদল বিজেপি, আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে SIR-এর সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন বলে জানা গেছে।
ত্রিপুরায় ১ জানুয়ারি ২০২৭-কে যোগ্যতার তারিখ হিসেবে নির্ধারণ করে SIR প্রক্রিয়া পরিচালিত হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নতুন সূচি অনুযায়ী ৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা।
এরপর ১২ ডিসেম্বর ২০২৬ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি জানানোর সুযোগ দেওয়া হবে। সেই দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৫ ফেব্রুয়ারি ২০২৭ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নতুন সময়সূচির ফলে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন এবং পরবর্তী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মধ্যে সময়ের ব্যবধান বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান