সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী ঘোষিত ‘পিএম রাহত’ প্রকল্পের আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে বলে জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
বিশালগড়ে আয়োজিত একটি রোড সেফটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহনমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই প্রকল্পের ঘোষণা করেছেন। সড়ক দুর্ঘটনার মতো আকস্মিক পরিস্থিতিতে যাতে অর্থের অভাবে কোনও আহত ব্যক্তির চিকিৎসা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
মন্ত্রী জানান, প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্ব রাজ্য সরকারের। দুর্ঘটনাগ্রস্ত মানুষের চিকিৎসা সংক্রান্ত সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান