Wednesday, November 4, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য NIOS পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগ! নন্দননগরে উত্তরপত্র-সহ গ্রেফতার ৩

NIOS পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগ! নন্দননগরে উত্তরপত্র-সহ গ্রেফতার ৩

NIOS পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগ! নন্দননগরে উত্তরপত্র-সহ গ্রেফতার ৩

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্লাস টেন ও টুয়েলভের একাধিক উত্তরপত্র উদ্ধার NCC থানার পুলিশের, আসল না জাল—তদন্তে পুলিশ।

NIOS পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল নন্দননগরে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে NIOS-এর ক্লাস টেন ও টুয়েলভের একাধিক উত্তরপত্র উদ্ধার করেছে NCC থানার পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া উত্তরপত্রগুলির মধ্যে কয়েকটিতে পরীক্ষার্থীদের নাম ও রোল নম্বর লেখা রয়েছে। আবার বেশ কিছু উত্তরপত্র সম্পূর্ণ ফাঁকা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে উত্তরপত্রগুলিতে ২ তারিখের তারিখ উল্লেখ রয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট পরীক্ষার দিন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে।

এই ঘটনায় NCC PS Case No. 93/2026 নম্বরে BNS-এর 318(4), 334(3), 340(2) এবং 61(2) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

উদ্ধার হওয়া উত্তরপত্রগুলি আসল, নাকি জাল—তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পাশাপাশি এই ঘটনার পেছনে আরও কারও যোগসাজশ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

ধৃত তিনজনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন NCC থানার ওসি পরিতোষ দাস। তদন্তের অগ্রগতির সঙ্গে এই ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha