আড়ালিয়াসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, নাগরিক সমস্যা ও পরিষেবা নিয়ে আলোচনা বামফ্রন্ট প্রার্থীদের।
আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে আরও গতি বাড়াল বামফ্রন্ট। শুক্রবার ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন বামফ্রন্টের কর্মী-সমর্থকরা।
এদিন আগরতলার আড়ালিয়া-সহ সংশ্লিষ্ট দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তাঁরা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ, এলাকার সমস্যা এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন বামফ্রন্টের নেতৃত্ব ও প্রার্থীরা।
নির্বাচনী প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে বলে দাবি করেছেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন এবং এলাকার বাস্তব সমস্যাগুলি তুলে ধরাই এই প্রচার কর্মসূচির মূল লক্ষ্য।
আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন বামফ্রন্ট নেতৃত্ব। ভোটারদের সমর্থন আদায়ে আগামী দিনেও বাড়ি বাড়ি জনসংযোগ ও নির্বাচনী প্রচার অব্যাহত থাকবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান