Saturday, November 21, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আগরতলা পুর নিগম নির্বাচন: সরকারি কর্মচারীদের জন্য ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু

আগরতলা পুর নিগম নির্বাচন: সরকারি কর্মচারীদের জন্য ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু

আগরতলা পুর নিগম নির্বাচন: সরকারি কর্মচারীদের জন্য ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু

২১ ও ২২ নভেম্বর শিশুবিহার শিশু বিদ্যালয়ে চলবে Election Duty Ballot-এর মাধ্যমে ভোটগ্রহণ, জানালেন রিটার্নিং অফিসার মানিক লাল দাস।

আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের জন্য ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার আগরতলার শিশুবিহার শিশু বিদ্যালয়ে সরকারি কর্মচারীদের ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়।

এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন রিটার্নিং অফিসার মানিক লাল দাস। তিনি জানান, আগামী ২১ ও ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। নির্বাচনী কাজে নিযুক্ত যোগ্য কর্মীরা নির্ধারিত কেন্দ্রে Election Duty Ballot (EDB)-এর মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

পাশাপাশি ভোটদানের সময় ভোটারদের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে EPIC কার্ড সঙ্গে রাখা অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীরা যাতে মূল ভোটগ্রহণের দিন নিজেদের দায়িত্ব পালন করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার থেকেও বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই বিশেষ ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha