Monday, September 21, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য জিবিপি হাসপাতালে চালু নতুন আইসিইউ ও সিএসএসডি, উন্নত চিকিৎসায় আরও একধাপ এগোল ত্রিপুরা

জিবিপি হাসপাতালে চালু নতুন আইসিইউ ও সিএসএসডি, উন্নত চিকিৎসায় আরও একধাপ এগোল ত্রিপুরা

জিবিপি হাসপাতালে চালু নতুন আইসিইউ ও সিএসএসডি, উন্নত চিকিৎসায় আরও একধাপ এগোল ত্রিপুরা

রাজ্যের মানুষের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে আরও একধাপ এগোল ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট (সিএসএসডি)-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

নতুন আইসিইউতে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ৯টি করে মোট ১৮টি শয্যা রয়েছে। দুটি পরিষেবা চালু করতে মোট ১৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালগুলিকে অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামোর সঙ্গে যুক্ত করা হচ্ছে। সরকারের লক্ষ্য, উন্নত চিকিৎসার জন্য যাতে রাজ্যের মানুষকে বাইরে যেতে না হয় এবং রেফারেলের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়।

তিনি জানান, চিকিৎসা পরিকাঠামোর পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। রাজ্যে বর্তমানে ৯টি সুপার স্পেশালিটি ব্লক চালু রয়েছে। জিবিপি হাসপাতালে প্রসূতি মা ও শিশুদের জন্য ২০৩ কোটি টাকা ব্যয়ে আরও একটি সুপার স্পেশালিটি ব্লক নির্মাণের কাজ চলছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, জিবিপি হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় আনা হবে হাসপাতাল চত্বরকে। অ্যাম্বুলেন্সের দ্রুত প্রবেশের জন্য তৈরি করা হবে বিশেষ করিডোর। পাশাপাশি হাসপাতালে প্রয়োজনীয় জেনেরিক ওষুধের সরবরাহ নিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি রাজ্যে চিকিৎসা শিক্ষার পরিধিও বাড়ানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ও ডেন্টাল কলেজের পাশাপাশি মেডিক্যাল ইউনিভার্সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha